সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

১৯৭৫ সালের ১৫ আগস্ট ও পরবর্তী সময়ে সংবাদপত্রের ভূমিকা: এক ঐতিহাসিক বিশ্লেষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
১৯৭৫ সালের ১৫ আগস্ট ও পরবর্তী সময়ে সংবাদপত্রের ভূমিকা: এক ঐতিহাসিক বিশ্লেষণ

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। সেদিন ছিল শুক্রবার। ওই সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছানো সংবাদপত্রের প্রধান বিষয় ছিলেন শেখ মুজিবুর রহমান। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাওয়ার কথা ছিল, যার জন্য পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছিল। কিন্তু পাঠকের হাতে পত্রিকা পৌঁছানোর আগেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা।

১৫ আগস্টের পত্রিকায় শেখ মুজিব ছিলেন মহান নেতা, জাতির পিতা ও দ্বিতীয় বিপ্লবের স্বপ্নদ্রষ্টা। কিন্তু ১৬ আগস্ট থেকেই এই চিত্র সম্পূর্ণ বদলে যায়। ১৫ আগস্টের পর প্রকাশিত সংবাদপত্রগুলো খন্দকার মোশতাক আহমদ সরকার এবং সেনাবাহিনীর একটি অংশের কঠোর নজরদারির মধ্যে ছিল। ফলে ওই সময়ের সংবাদপত্রের তথ্য বিশ্লেষণ করলে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির এক জটিল ও নিয়ন্ত্রিত রূপ ফুটে ওঠে।

১৯৭৫ সালে বাংলাদেশের অন্যতম প্রধান সংবাদপত্র ছিল দৈনিক ইত্তেফাক। ১৬ আগস্ট পত্রিকাটি ‘খন্দকার মোশতাকের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর শাসনক্ষমতা গ্রহণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ‘জাতির বৃহত্তর স্বার্থে’ সশস্ত্র বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। একই দিন দৈনিক বাংলাও প্রধান শিরোনামে খন্দকার মোশতাকের ক্ষমতা গ্রহণের খবর প্রচার করে। বাসসের বরাতে জানানো হয়, সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সামরিক আইন ও কারফিউ জারি করা হয়েছে।

সেদিন রাতে জাতির উদ্দেশে দেওয়া বেতার ও টেলিভিশন ভাষণে নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ দেশবাসীকে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে এবং মানুষ যাতে মানুষের মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, সেজন্য সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।’ তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক, রক্ষীবাহিনীর অস্থায়ী মহাপরিচালক এবং পুলিশের আইজিপি নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

সংবাদপত্রের সম্পাদকীয়তে তৎকালীন নীতি ও অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। ১৬ আগস্ট দৈনিক ইত্তেফাক ও দৈনিক বাংলা উভয়ই সম্পাদকীয়তে সশস্ত্র বাহিনীর এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক প্রয়োজন’ হিসেবে আখ্যায়িত করে। ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ অবজারভার ও দ্য বাংলাদেশ টাইমসও একই সুরে কথা বলে। অবজারভারের সম্পাদকীয়র শিরোনাম ছিল ‘Historical Necessity’, আর বাংলাদেশ টাইমসের শিরোনাম ছিল ‘On the threshold of a new era’।

হত্যাকাণ্ডের পর সংবাদপত্রগুলো শেখ মুজিবের হত্যার বিস্তারিত বা তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর এড়িয়ে যায়। দৈনিক ইত্তেফাক শুধু লিখেছিল, ‘শাসনভার গ্রহণকালে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান স্বীয় বাসভবনে নিহত হয়েছেন।’ ১৫ আগস্টের প্রথম প্রহরে শেখ মুজিবসহ মোট ১৮ জন নিহত হন, যার মধ্যে কর্নেল জামিলও ছিলেন, কিন্তু তার মৃত্যুর খবরও সেভাবে আসেনি।

১৮ আগস্ট দ্য বাংলাদেশ অবজারভার ‘Mujib buried at Tungipara’ শিরোনামে মাত্র ২৩ শব্দের একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মরদেহ শনিবার টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় এবং তার পারিবারিক আঙিনায় পূর্ণ মর্যাদায় দাফন করা হয়। তৎকালীন অন্য কোনো সংবাদপত্রে তার দাফনের খবর যথাযথভাবে প্রকাশিত হয়নি।

সাংবাদিকতার সাধারণ নিয়মে গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর খবরের সঙ্গে ছবি প্রকাশ করা হয়, কিন্তু ১৫ আগস্টের পর তা বন্ধ হয়ে যায়। ১৭ আগস্ট দৈনিক ইত্তেফাকে ‘প্রামাণ্য ছবি ও সংবাদচিত্র প্রত্যাহার’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, ১৪ আগস্ট বা তার আগে তথ্য ও বেতার মন্ত্রণালয় থেকে প্রকাশিত সব প্রামাণ্য ছায়াছবি ও সংবাদচিত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সরকার উৎখাত ও হত্যাকাণ্ডে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ভূমিকা ছিল বলেও অভিযোগ রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র নতুন সরকারকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং অতীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর সহযোগিতামূলক সম্পর্ক ছিল।

১৭ আগস্ট সৌদি আরব ও সুদানের মোশতাক সরকারকে স্বীকৃতি দেওয়ার খবর প্রকাশ করে দৈনিক বাংলা। পরে সোভিয়েত ইউনিয়নের স্বীকৃতির খবরও বাংলাদেশ অবজারভারের প্রথম পাতায় প্রকাশিত হয়। এরপর ইয়েমেন, যুক্তরাজ্য, জর্ডান, জাপান, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নেপালসহ বিভিন্ন দেশ নতুন সরকারকে স্বীকৃতি দেয়।

ভারতের অবস্থান নিয়ে জনমনে আগ্রহ ছিল। ১৭ আগস্ট দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল, ‘ভারতীয় মুখপাত্র বলেন: বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার’। প্রতিবেদনে বলা হয়, খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা গ্রহণকে ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে। ভারতীয় মুখপাত্র জানান, প্রতিবেশী দেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলে ভারত তা নিয়ে নিষ্ক্রিয় থাকতে পারে না, তবে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না।

পাঁচ দশক পর এসব সংবাদপত্র শুধু ১৯৭৫ সালের ১৫ আগস্টের একটি অন্ধকার অধ্যায়ের সাক্ষ্য নয়, বরং তৎকালীন সংবাদমাধ্যমের ওপর আরোপিত নিয়ন্ত্রণ ও রাজনৈতিক পরিবর্তনের এক দলিল হিসেবে বিবেচিত হয়।

তার নতুন রাজনৈতিক দর্শন বাকশাল নিয়েও ছিল বিস্তারিত আলোচনা।

এক দিন পরই তাকে অজনপ্রিয় ও কঠোর শাসক হিসেবে তুলে ধরা হয়।

সংবাদপত্রের পাতা এবং জাতীয় জীবন থেকে তার উপস্থিতিও যেন রাতারাতি মুছে যেতে থাকে।

এমনকি সরকারি নির্দেশে তার ছবি জব্দ করা হয়।

তাদের অনুমোদন ও অনুমতি ছাড়া কোনো কিছু প্রকাশ করা প্রায় অসম্ভব ছিল।

তারা কী প্রকাশ করেছিল, তার পাশাপাশি কী প্রকাশ করেনি, কোন ভাষা ব্যবহার করেছিল এবং কোন বিষয়কে গুরুত্ব দিয়েছিল, সেগুলোও গুরুত্বপূর্ণ।

একসময় পত্রিকাটি আওয়ামী লীগের মুখপত্র হিসেবে পরিচিত ছিল।

এর প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সঙ্গে শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্কও ছিল।

তিনি স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার কথাও বলেন।

দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়ে তিনি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

জুমার নামাজের সুবিধার জন্য দুপুরের পর দেড় ঘণ্টার জন্য কারফিউ তুলে নেওয়া হয়।

এখানে ‘বৃহত্তর জাতীয় স্বার্থ’ কথাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

শেখ মুজিবুর রহমানের সরকার উৎখাতের ঘটনাকে এই ভাষায় তুলে ধরা হয়েছিল।

সম্পাদকীয়তে স্বাধীনতার পর সাড়ে তিন বছরে মানুষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধানের কথা বলা হয়।

সেখানে দাবি করা হয়, স্বাধীনতার পর মানুষ হতাশা ও বঞ্চনা ছাড়া তেমন কিছু পায়নি।

সেখানে বলা হয়, জাতীয় জীবনে একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ রাইফেলস, রক্ষীবাহিনী ও পুলিশ নতুন রাষ্ট্রপতির প্রতি আনুগত্য প্রকাশ করেছে।

সম্পাদকীয়তে দাবি করা হয়, জনগণ ও মুক্তিযোদ্ধারাও এই ‘ঐতিহাসিক পদক্ষেপকে’ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন।

সম্পাদকীয়তে এই পরিবর্তনকে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ হিসেবে তুলে ধরা হয়।

এতে শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ দখলের অভিযোগও তোলা হয়।

এতে শুক্রবার ভোরের ক্ষমতার পরিবর্তনকে দেশের জন্য নতুন সুযোগ হিসেবে তুলে ধরা হয়।

বাংলাদেশ অবজারভার ও বাংলাদেশ টাইমস উভয় পত্রিকাই ক্ষমতার পরিবর্তনকে নতুন আশার সূচনা হিসেবে তুলে ধরে।

এতে বলা হয়, ‘The body of former President Sheikh Mujibur Rahman was airlifted to Tungipara on Saturday and buried with full honor at his family yard.’

শুধু সংবাদপত্র নয়, বিভিন্ন সরকারি দপ্তরে থাকা তার ছবিও জব্দ করা হয়েছিল।

বাংলাদেশের সংবাদপত্রগুলো যখন ১৯৭৫ সালের ক্ষমতার পরিবর্তনকে শান্তিপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে তুলে ধরছিল, আন্তর্জাতিক সংবাদমাধ্যম তখন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড গুরুত্ব দিয়ে প্রকাশ করছিল।

সৌদি বাদশাহ খালিদ এবং সুদানের প্রেসিডেন্ট জাফর নিমেইরি খন্দকার মোশতাককে অভিনন্দনবার্তা পাঠান।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

দেশটি সামরিক ও মানবিক সহায়তা দিয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কও ছিল।

১৯৭২ সালের ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের মৈত্রী চুক্তি সই হয়।

এই কারণে ১৭ আগস্ট বাংলাদেশের প্রায় সব সংবাদপত্রেই ভারতের প্রতিক্রিয়া গুরুত্ব পায়।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব অব্যাহত রাখার কথাও বলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

স্বাধীনতার পরও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দেশটির টানাপোড়েন ছিল।

নিক্সন-কিসিঞ্জার প্রশাসনের বিরুদ্ধে দুর্ভিক্ষের সময় খাদ্য সহায়তা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।

তবে মোশতাক সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সরকারের সম্পর্কের প্রকৃতি ও মাত্রা নির্ধারণ করা কঠিন।

তবে ওই সময়ের সংবাদপত্রে দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার কিছু ইঙ্গিত পাওয়া যায়।

ওয়াশিংটন থেকে এএফপির পাঠানো প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারকে বিপুল পরিমাণ সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।

নতুন সরকারের সঙ্গেও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

তবে তখনও ঢাকার পক্ষ থেকে স্বীকৃতির জন্য কোনো অনুরোধ পাওয়া যায়নি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের আগে ও পরের কয়েক দিনের সংবাদপত্র পাশাপাশি রাখলে একটি বড় পরিবর্তন চোখে পড়ে।

অর্থাৎ সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রও দ্রুত বদলে যায়।

বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকাণ্ডের বদলে নতুন রাজনৈতিক ব্যবস্থার গ্রহণযোগ্যতা তৈরির বিষয়টি বেশি গুরুত্ব পায়।

এই কারণে ওই সময়ের সংবাদপত্রকে শুধু ঘটনার নিরপেক্ষ দলিল হিসেবে পড়লে পুরো ইতিহাস ধরা যাবে না।

তারা কী লিখেছিল, তার পাশাপাশি কী লেখেনি, কোন ভাষা ব্যবহার করেছিল এবং কোন বিষয়কে গুরুত্ব দিয়েছিল, সেগুলোও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

এগুলো দেখায়, একটি বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের ভাষ্যও কত দ্রুত বদলে যেতে পারে।

(লেখক, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৭ এম
দুই দফা বরখাস্ত হয়েছিলেন মালা খান, এবার অডিটে নতুন আপত্তি

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের নিয়োগ নিয়ে দীর্ঘদিনের আইনি বিরোধের মধ্যেই নতুন করে অডিট আপত্তি উঠেছে। অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া নিয়োগের কারণে সরকারের বেতন-ভাতা বাবদ ১ কোটি ৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খাতে অনিয়মসহ মোট ৪ কোটি ৬১ লাখ টাকার আপত্তি তোলা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি অডিট অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের কমপ্লায়েন্স অডিটে এসব আপত্তি উঠে আসে। ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিআরআইসিএমের কার্যক্রম পর্যালোচনায় মোট ১৩টি আপত্তি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি গুরুতর আর্থিক অনিয়ম এবং সাতটি সাধারণ আর্থিক অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়েছে।

মালা খানের নিয়োগ নিয়ে যে প্রশ্ন

অডিট প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বিজ্ঞানে ডক্টরেটের পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ১৪ বছরের গবেষণা অভিজ্ঞতা ও বিশেষ অবদানের শর্ত ছিল। ২০১৫ সালের বাছাই কমিটি প্রয়োজনীয় গবেষণা অভিজ্ঞতার প্রমাণ না পাওয়ায় মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করেছিল।

পরে তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়েও প্রশ্ন ওঠে। ২০১৬ সালে বিসিএসআইআরের ডিপিসি-১ তাঁকে নিয়োগের সুপারিশ করলেও বোর্ড তা নাকচ করে। এরপর ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিলেও পরে আপিল বিভাগ ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দফা বরখাস্তের তথ্য

নিয়োগসংক্রান্ত তদন্তে অনিয়মের অভিযোগের পর ২০২৫ সালের ২৫ মে মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের স্থগিতাদেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর থাকা নিয়ে জটিলতা তৈরি হয়।

এর আগে ২০২২ সালে একটি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে তদন্তের পরও তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে বিআরআইসিএম সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে। ওই আদেশের বিরুদ্ধেও রিট করে স্থগিতাদেশ নেওয়ার তথ্য রয়েছে।

অডিট আপত্তির বিষয়ে বিআরআইসিএমের মহাপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেছেন,

আপত্তিগুলোর জবাব তথ্যপ্রমাণ সংগ্রহ করে দিতে হবে এবং পরে অডিট অধিদপ্তর তা যাচাই করবে। মালা খানও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন।

অডিট আপত্তির জবাব চাওয়া হয়েছে

অডিট অধিদপ্তর বিআরআইসিএমের কাছে আপত্তিগুলোর জবাব চেয়েছে। ফলে নিয়োগের যোগ্যতা, বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য আর্থিক অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানের নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ অনুসন্ধানী ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।