মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তি, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তি, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

ভ্যাপসা গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে কিছু এলাকায় গরমের তীব্রতা সাময়িকভাবে কমতে পারে।

বৃষ্টির সম্ভাবনা বাড়বে যেসব এলাকায়

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। এ সময়ে রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে। তবে ভারি বৃষ্টির কারণে নিচু এলাকা ও স্থানীয় যোগাযোগব্যবস্থায় ভোগান্তি দেখা দিতে পারে।

যেসব এলাকায় তাপপ্রবাহ চলছে

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপরও এর প্রভাব রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকার কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

বৃষ্টি হলেও সব এলাকায় একই মাত্রায় স্বস্তি মিলবে না। কারণ বৃষ্টির ধরন ও বিস্তৃতি অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হলে বাইরে চলাচলে সতর্ক থাকা প্রয়োজন।

পরবর্তী ২৪ ঘণ্টায় নজর বৃষ্টিতে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির বিস্তৃতি বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। কোথাও ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ফলে গরমের পাশাপাশি আকস্মিক বৃষ্টি ও বজ্রবৃষ্টির পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি।


আরও পড়ুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

সর্বশেষ আবহাওয়া ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।

আফতাবনগরে রাজউক কর্মকর্তা হাসানুর রেজার অঢেল সম্পত্তির পাহাড়

নকশা পাসের আড়ালে আলাদিনের চাবিকাঠি

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:০১ এম
নকশা পাসের আড়ালে আলাদিনের চাবিকাঠি

সরকারী চাকরি করেন, বেতন পান নির্ধারিত স্কেলে। কিন্তু রাজধানীর অভিজাত এলাকা আফতাবনগরে একের পর এক ফ্ল্যাট, প্লট আর বেনামি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার হাসানুর রেজা।

সেবাগ্রহীতাদের জিম্মি করে ঘুষ গ্রহণ, অবৈধ ভবনের নকশা অনুমোদন এবং নকশা-বহির্ভূত ইমারতকে ছাড় দেওয়ার বিনিময়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

​দীর্ঘ অনুসন্ধান ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে উঠে এসেছে রাজউকের এই কর্মকর্তার আলাদিনের চেরাগ পাওয়ার চাঞ্চল্যকর তথ্য।

​আফতাবনগরে শাহিন রেজার সাম্রাজ্য ও বেনামি সম্পদ

​অনুসন্ধানে জানা গেছে, জোন ভিত্তিক দায়িত্ব পালনের সুযোগ কাজে লাগিয়ে আফতাবনগর এলাকায় একাধিক আলিশান ফ্ল্যাট ও প্লটের মালিক হয়েছেন হাসানুর রেজা। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে এসব সম্পদের বড় অংশই কিনেছেন স্ত্রী, স্বজন ও নিকটস্থ বিশ্বস্ত ব্যক্তিদের নামে।

স্থানীয় বাসিন্দারা জানান, আফতাবনগরের বিভিন্ন নির্মাণাধীন ভবনে হাসানুর রেজার সরাসরি যাতায়াত রয়েছে। পরিদর্শনের নামে মূল উদ্দেশ্য থাকে ভবনের নকশাগত ত্রুটি খুঁজে বের করে ভয় দেখানো এবং পরবর্তীতে মোটা অঙ্কের অর্থ বা ফ্ল্যাটের অংশ হাতিয়ে নেওয়া।

​ঘুষ বাণিজ্য ও হয়রানির সিন্ডিকেট

​রাজউকের আইন অনুযায়ী ভবনের নকশা অনুমোদন ও ইমারত পরিদর্শনের ক্ষমতার অপব্যবহার করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন হাসানুর রেজা। অভিযোগ রয়েছে—

​নকশা পাসে জিম্মিদশা: সাধারণ ভবন মালিক থেকে শুরু করে আবাসন প্রতিষ্ঠান— রেজার নির্ধারিত ঘুষের হার না মানলে ফাইল আটকে থাকে মাসের পর মাস।

​অবৈধ ভবনকে বৈধতা: রাজউকের অনুমোদিত মূল নকশা ভেঙে অতিরিক্ত তলা নির্মাণ কিংবা সেটব্যাক না মেনে তৈরি করা ভবনগুলোকে মোটা অঙ্কের এককালীন ঘুষ ও মাসিক মাসোহারার বিনিময়ে সুরক্ষা দিয়ে আসছেন তিনি।

​আইনি পদক্ষেপ ও প্রমাণের অপেক্ষা

​সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পত্তির মালিক হওয়া হাসানুর রেজার বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। রাজস্ব আয়ের নথি, ট্যাক্স ফাইল ও ব্যাংকিং লেনদেন গভীরভাবে পর্যালোচনা করলে তার এই অবৈধ সম্পদের আরও থলের বিড়াল বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এ বিষয়ে অভিযুক্ত রাজউক কর্মকর্তা হাসানুর রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং আফতাবনগরের সম্পদকে “পারিবারিক ব্যবসা ও বৈধ আয়ের” দাবি করার চেষ্টা করেন। তবে আয়ের উৎসের সপক্ষে কোনো সুনির্দিষ্ট ও বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

​রাজউকের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানে হাসানুর রেজার মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বহাল তবিয়তে থাকা পুরো পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থার জন্যই বড় হুমকি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার ও তার সহযোগীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

বিশেষ প্রতিবেদক, সিলেট থেকে প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১২ এম
দুর্গাপূজায় স্বপন মল্লিকের শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ও সমাজসেবক স্বপন মল্লিক। মহাসপ্তমীর দিন তিনি ফুলতলা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ

মণ্ডপ পরিদর্শনের সময় স্বপন মল্লিক নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন তিনি।

পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি, ভক্ত ও স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

দুর্গাপূজা সম্প্রীতির প্রতীক: স্বপন মল্লিক

স্বপন মল্লিক বলেন, “দুর্গাপূজা আমাদের আনন্দ ও সম্প্রীতির প্রতীক।

সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সব সময় পাশে আছি।”

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবার সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন।

স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি

পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বপন মল্লিক ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৭ নম্বর ফুলতলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবেও দায়িত্বহিসেবেও দায়িত্ব পালন করছেন।

অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বাংলাভিউ প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ এম
অবৈধ অভিবাসনে কঠোর সরকার, ৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

বৈধ পথে কর্মী পাঠাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন মন্ত্রী। কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

৪৯ এজেন্সির লাইসেন্স বাতিল

মন্ত্রী জানান, বৈধ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী বলেন, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার কথা তুলে ধরেন। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও তিনি আলোচনা করেন। একই সঙ্গে বেশি কর্মী পাঠানো এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

বৈধ অভিবাসনে ইইউর সহযোগিতা

মাইকেল মিলার নৈতিক অভিবাসন উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বিভিন্ন উদ্যোগে কাজ করার কথা জানান তিনি।

ইইউ বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশনের কার্যক্রম এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমে সচেতনতা বাড়াতে ইইউকে প্রকল্প নেওয়ার আহ্বান জানানো হয়।

শ্রম আইন নিয়েও আলোচনা

বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয় উঠে আসে। ট্রেড ইউনিয়ন বা সংগঠন গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।

বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

সর্বশেষ প্রবাস ও জাতীয় খবর পেতে দৈনিক বাংলাভিউয়ের X পেজে যুক্ত থাকুন।