হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত ৯১৫

দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন প্রাণ হারিয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮১৬ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *