কখনো প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবিনি, জনগণের সেবায় পাশে থাকব: মির্জা ফখরুল

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি কখনো ভাবেননি যে দেশের প্রেসিডেন্ট হবেন। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এটি দল ও মহান আল্লাহর অশেষ কৃপা। তিনি আরও যোগ করেন, দায়িত্ব পাওয়ার পর প্রেসিডেন্ট হিসেবেও তার মূল লক্ষ্য থাকবে জনগণের পাশে থেকে নিরলস সেবা করা। কর্মব্যস্ততার মধ্যেও তিনি সবসময় সাধারণ মানুষ ও নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় সংগঠনের সভাপতি মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সমকাল), বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি মাহবুব আলম রাজ (স্টার টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (কালবেলা), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাসস), সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (৭১ টেলিভিশন), প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন (জিটিভি) এবং নারী বিষয়ক সম্পাদক মোছা. শিউলী বেগম নাহিদ (নিউজ টোয়েন্টি ফোর) উপস্থিত ছিলেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নূর তাজমিন নীর (৭১ টেলিভিশন), ফরহাদ বিন নূর (স্টার টিভি), মো. নবাব শরীয়তুল্লাহ বা সৌম্য সরকার (কালের কণ্ঠ), নাসরিন আখতার (সাম্প্রতিক দেশকাল), ইমরান খান (যুগান্তর), তাফহিমুল ইসলাম (চ্যানেল আই) ও বিশেষ প্রতিনিধি আবু সাঈদ (নিউজ এজেন্সি এবিপি) উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান, তুহিন সাইফুল্লাহ (প্রথম আলো) এবং মাহাবুর আলম সোহাগ (বাসস) এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *