অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, বিশ্বজুড়ে প্রশংসা

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে নয় উইকেটের এই দাপুটে জয়টি সাদা পোশাকে অজিদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় সাফল্য। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। এই ঐতিহাসিক অর্জনের পর বিশ্বজুড়ে ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে এই জয়কে ‘অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়’ হিসেবে অভিহিত করেছে। ক্রিকইনফো ও ক্রিকবাজের মতো ক্রিকেট পোর্টালগুলো মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারের ওপর গুরুত্ব দিয়ে এই জয়কে স্মরণীয় বলে উল্লেখ করেছে। ফক্স স্পোর্টস জানিয়েছে, ক্যামেরন গ্রিনের শতক সত্ত্বেও বাংলাদেশ দল ইতিহাস গড়েছে, যা অস্ট্রেলিয়ার জন্য লজ্জাজনক পরিস্থিতি তৈরি করেছে।

ম্যাচ শেষে ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনালাপের বিষয়টি সিডনি মর্নিং হেরাল্ড গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। তারা লিখেছে, ‘বাংলাদেশ পেলো প্রধানমন্ত্রীর ফোনকল: নতুন প্রতিভার খোঁজে অস্ট্রেলিয়ার ক্রিকেট মহল।’ ক্রিকেট ডট কম ডট এইউ এই জয়কে ঐতিহাসিক ও বিশাল ব্যবধানের বলে বর্ণনা করেছে। দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, এই পরাজয়ের পর অস্ট্রেলীয় দলে এখন অনেকের জায়গাই অনিশ্চিত। নিউজ ডট কম ডট এইউ-এর মতে, অস্ট্রেলিয়া বড় ধরনের সংকটের মুখে পড়েছে। দ্য গার্ডিয়ান ও বিবিসি স্পোর্টস যথাক্রমে ‘অপমানিত অস্ট্রেলিয়া’ ও ‘অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।

ভারতের গণমাধ্যমগুলোও এই জয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে বাংলাদেশ ইতিহাস গড়েছে। হিন্দুস্তান টাইমস হাসান মাহমুদ ও মেহেদী মিরাজের পারফরম্যান্সকে অজিদের জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে। দ্য টেলিগ্রাফের মতে, নয় উইকেটের এই জয় অজিদের জন্য বড় ধাক্কা। কলকাতার আনন্দবাজার পত্রিকা এই জয়কে ‘অসাধ্যসাধন’ এবং ক্রিকেটের অন্যতম বড় অঘটন বলে আখ্যায়িত করেছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলোও পিছিয়ে নেই। দ্য ডন বাংলাদেশকে ‘অদম্য’ বলে অভিহিত করেছে। জিও সুপার জানিয়েছে, এশিয়ার অন্যান্য জায়ান্টদের পেছনে ফেলে অস্ট্রেলিয়ায় সবচেয়ে কম ম্যাচে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে অস্ট্রেলিয়ার ভঙ্গুরতা ফুটে ওঠার কথা উল্লেখ করে জানিয়েছে, এই হারের ফলে আসন্ন অ্যাশেজ নিয়ে ইংল্যান্ডের জন্য আশার আলো তৈরি হয়েছে, যা লরেন্স বুথের মন্তব্যে উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে তাদের মাটিতে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এই টেস্টে একবারের জন্য নিয়ন্ত্রণ হারায়নি নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টসের শিরোনাম, ‘ক্যামেরন গ্রিনের শতক সত্ত্বেও ইতিহাস গড়লো ‘মিনোজ’ দল, লজ্জায় পড়লো অস্ট্রেলিয়া।’

নিউজ ডট কম ডট এইউর শিরোনাম, ‘অস্ট্রেলিয়া লজ্জায়, বড় সংকটের আভাস’।

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদন ছেপেছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও দুর্দান্ত টেস্ট জয়ে অস্ট্রেলিয়া অপমানিত’- এই শিরোনামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *