বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৪২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। ৪৫টি ভিন্ন ভিন্ন পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ধর্মীয় শিক্ষক, কম্পিউটার অপারেটর, ফায়ার ফাইটার, ড্রাইভার, বিভিন্ন ট্রেডসম্যান, মিস্ত্রি, অফিস সহায়ক, বাবুর্চি, মালী ও ক্লিনার।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পদভেদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা অথবা স্নাতক পাস হতে হবে। বাংলাদেশের সব জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর। পদ অনুযায়ী আবেদন ফি বাবদ ৫০, ১০০ ও ১৫০ টাকার সঙ্গে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং আবেদন করার নিয়মাবলি বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। যোগ্য প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪৫ ক্যাটাগরিতে মোট ৩৪২ জনবল নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।