প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রিকেটারদের ভিডিও কলে শুভেচ্ছা বিনিময়

১৬ আগস্ট ২০২৬, রবিবার। ডারউইনের মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই ঐতিহাসিক অর্জনের পর পুরো দেশের মতো উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তারেক রহমানও।

জয়ের পরপরই তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও গ্রুপ কলে যুক্ত হয়ে তাদের অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল খানও ভিডিও কলে উপস্থিত ছিলেন।

ভিডিও কলে ক্রিকেটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দীর্ঘ ও ক্লান্তিকর লড়াইয়ের পর খেলোয়াড়দের সুস্থভাবে দেশে ফেরার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। কথা বলার এক পর্যায়ে তানজিদ হাসানের প্রসঙ্গ উঠলে বিসিবি সভাপতি তাকে ‘বগুড়ার ছেলে’ হিসেবে পরিচয় করিয়ে দেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সে বগুড়ার নয়, বরং বাংলাদেশের ছেলে। সে পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, কোনো নির্দিষ্ট জেলাকে নয়।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে দলের সবার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। শান্ত জানান যে সবাই বেশ ক্লান্ত। জবাবে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ লড়াইয়ের পর ক্লান্তি থাকাটা স্বাভাবিক। ডারউইনের তীব্র গরমের বিষয়ে জানতে চাইলে ক্রিকেটাররা জানান সেখানে অনেক গরম। প্রধানমন্ত্রী তখন রসিকতা করে বলেন, ভালো গরম, একদম দেশের মতো! তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

উল্লেখ্য, চার দিনের এই লড়াইয়ে ৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। খেলোয়াড়দের এই ঐতিহাসিক সাফল্যের আনন্দকে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা আরও বাড়িয়ে দিয়েছে।

চার দিনের লড়াই শেষে ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সেই আনন্দে শামিল হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।

দীর্ঘ ও কঠিন টেস্ট শেষে ক্রিকেটারদের ক্লান্তির কথাও মাথায় ছিল তাঁর।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। তিনি শান্তকে জিজ্ঞেস করেন, ‘সবার শরীর ভালো আছে তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *