শুভ্রার সঙ্গেই থাকতে চাই, প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে অনুরাগ

ভারতীয় চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অনুরাগ কাশ্যপ দীর্ঘ প্রায় এক দশক ধরে শুভ্রা শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। ৫৩ বছর বয়সী এই নির্মাতার প্রেমিকা শুভ্রার বয়স বর্তমানে ত্রিশের কোঠায়। বয়সের এই ২৩ বছরের ব্যবধান নিয়ে বিভিন্ন সময়ে নানা মহলে আলোচনার জন্ম দিলেও, তাদের সম্পর্কের গভীরতা নিয়ে অনুরাগ বরাবরই ইতিবাচক।

সম্প্রতি জেনিস সেকেইরাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই জুটি। বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অনুরাগ জানান, শুভ্রা বিয়েতে বিশ্বাস করেন না। তবে তার কাছে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতির চেয়ে শুভ্রার সঙ্গে থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুরাগ বলেন, আমি ওর সঙ্গে থাকতে পেরে খুবই খুশি এবং ওর সঙ্গেই জীবন কাটাতে চাই। এজন্য যা যা প্রয়োজন, তা করতে আমি প্রস্তুত।

নিজের বয়সের কথা উল্লেখ করে অনুরাগ বলেন, একজন বয়স্ক মানুষের মনে কিছু অনিরাপত্তা কাজ করে। আমি যাদের ভালোবাসি, তাদের চেয়ে বেশি সময় সুস্থভাবে বেঁচে থাকতে চাই। পৃথিবীর নিয়ম মেনে আমরা যে সম্পর্ক খুঁজে পেয়েছি, তা হারাতে চাই না। যতদিন এই সম্পর্ক টিকে আছে, আমরা তাতেই খুশি।

তাদের সম্পর্কের শুরুর দিকের স্মৃতিচারণ করে শুভ্রা জানান, একসময় তারা গভীর প্রেমে মগ্ন ছিলেন। তখন শুভ্রা বলেছিলেন, প্রেমে পড়ার অভিজ্ঞতা তার জীবনের শেষ ইচ্ছা। এই কথাটি অনুরাগ কাশ্যপকে গভীরভাবে স্পর্শ করেছিল। অনুরাগ জানান, শুভ্রার সঙ্গে পরিচয় হওয়ার আগে তিনি কখনো মৃত্যুকে ভয় পাননি, কিন্তু শুভ্রার সান্নিধ্য পাওয়ার পর প্রথমবারের মতো তার মনে হয়েছিল, এমন কাউকে তিনি পেয়েছেন যার জন্য বেঁচে থাকা প্রয়োজন।

বয়সের পার্থক্য নিয়ে অনুরাগ স্বীকার করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি নিয়ে আরও সচেতন হয়ে উঠেছেন। তিনি বলেন, শুভ্রার চেহারায় বয়সের ছাপ পড়ে না, সে এখনো একই রকম দেখতে। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন ওকে একই রকম দেখতাম, তখন কিছুটা অস্বস্তি বোধ করতাম। একসময় বিষয়টি মন থেকে সরিয়ে ফেলার চেষ্টাও করেছিলাম।

উল্লেখ্য, শুভ্রা শেঠি অতীতে অনুরাগের প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মসে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৫ সালে তাদের একসঙ্গে তোলা ছবি প্রথমবার প্রকাশ্যে আসে এবং ২০১৮ সালে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেন। ব্যক্তিগত জীবনে অনুরাগ কাশ্যপ এর আগে আরতি বাজাজের সঙ্গে ২০০৯ সালে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এরপর ২০১১ সালে অভিনেত্রী কালকি কোচলিনকে বিয়ে করলেও চার বছর পর সেই সম্পর্কেরও সমাপ্তি ঘটে। আরতি বাজাজের সঙ্গে সংসারে আলিয়া কাশ্যপ নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

২৩ বছরের ছোট পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলোচিত এই নির্মাতা।

বয়সের পার্থক্য নিয়ে এই প্রেমিক যুগল বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন

খানিকটা ব্যাখ্যা করে অনুরাগ কাশ্যপ বলেন, “পৃথিবীর নিয়মকানুন তো এমনই। বলা যায়, সম্পর্কের মধুচন্দ্রিমা চলছিল।

এমনকি, প্রেমের স্বাদ পাওয়ার পর মারা গেলেও খুশি থাকবেন তিনি। শুভ্রার এই মন্তব্য অনুরাগ কাশ্যপকে এতটাই নাড়া দিয়েছিল, যা মোটেও প্রত্যাশা করেননি।

বয়সের পার্থক্য নিয়ে এই প্রেমিক যুগল বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন। শুধু সচেতনই নই, একসময় বিষয়টি মন থেকে সরিয়ে রাখার খুব চেষ্টা করেছি। কারণ ওর মুখে বয়সের ছাপ দেখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *