রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে সিইসি জানান, উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ হিসেবে গণ্য হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু উপস্থিত ছিলেন।

গত ১৩ আগস্ট দুপুরে বিএনপি তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ২৩তম রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। এবারের নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে একটি বিএনপির এবং দুটি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, বৈধ প্রার্থীরা আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। যদি কেউ মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত এই সময়ের মধ্যেই পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার কথা জানিয়েছে কমিশন।

কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে আগামী ২০ আগস্ট দুপুর ২ টা থেকে পাঁচটা পর্যন্ত সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *