প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশের ৭০ হাজারেরও বেশি শিক্ষককে অবসর সুবিধা ও কল্যাণ ভাতার আওতায় আনা হয়েছে। এই খাতে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই অর্থ বিতরণের দিনটি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে এই ভাতা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী জানান, কল্যাণ ট্রাস্টের ভাতার অংশ হিসেবে একজন শিক্ষক সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, অতীতে এই দিনটি হাজারো কোটি টাকা ব্যয়ের মাধ্যমে উদযাপন করা হতো, কিন্তু বর্তমান সরকার শিক্ষা খাতে এই বিশাল অর্থ বরাদ্দ দিয়ে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার এই খাত থেকে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ এবং কারিগরি শিক্ষা মেলার মতো কিছু উদ্যোগ সময়ের অভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
আর আজকে এই দিনে প্রধানমন্ত্রী আমাদের ২ হাজার ১০০ কোটি টাকা দিয়েছেন।
১৮০ দিনের হানিমুন পিরিয়ডের প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো কয়েকটি কাজ আমরা করতে পারেননি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “একটি হচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ।
তাই জাতির ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।”