যুক্তরাষ্ট্রের আকাশে একই ফ্লাইট নম্বর ব্যবহার করা দুটি আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ একই সময়ে চলে আসায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। শুক্রবার মধ্যরাতের পর ফিনিক্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় কোনো বিপর্যয় ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বর্তমানে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ড থেকে জানা যায়, দুটি উড়োজাহাজই ‘American 2482’ কলসাইন ব্যবহার করছিল। এর মধ্যে একটি শিকাগো থেকে ফিনিক্সের দিকে আসছিল এবং অন্যটি ফিনিক্স থেকে যাত্রা শুরু করেছিল। একই আকাশসীমায় দুটি বিমানের উপস্থিতি শনাক্ত করার পর ফিনিক্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্রুত পরিস্থিতি সামাল দেন। তিনি পাইলটদের বিভ্রান্তি এড়াতে একটিকে ‘American 2482 on the arrival’ এবং অন্যটিকে ‘American 2482 on the departure’ হিসেবে চিহ্নিত করে নির্দেশনা প্রদান করেন।
নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোলার আগত বিমানটিকে departing বিমানের ওপরে নিরাপদ উচ্চতায় থাকার নির্দেশ দেন এবং departing বিমানটিকে অতিরিক্ত উচ্চতায় উঠতে নিষেধ করেন। এতে দুই বিমানের মধ্যে প্রয়োজনীয় উল্লম্ব দূরত্ব বজায় থাকে। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি বলে জানান ওই কন্ট্রোলার। তার মতে, কন্ট্রোলার ও পাইলটদের পেশাদারিত্ব এবং দ্রুত সিদ্ধান্তের কারণেই সংঘর্ষের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিভ অ্যারোইয়ো এই ঘটনাকে এয়ারলাইনের ডিসপ্যাচ সেন্টারের ব্যর্থতা হিসেবে দেখছেন। তার মতে, ফ্লাইট পরিকল্পনা অনুমোদনের আগেই একই ফ্লাইট নম্বরের দুটি বিমান একই সময়ে আকাশে থাকার বিষয়টি যাচাই করা উচিত ছিল। মূলত শিকাগো থেকে আসা ফ্লাইটটি আবহাওয়ার কারণে বিলম্বিত হওয়ায় ফিনিক্স থেকে নির্ধারিত সময়ে উড্ডয়ন করা একই নম্বরের আরেকটি বিমানের সঙ্গে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত উভয় ফ্লাইটই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।
ঘটনার পর ওই কন্ট্রোলার বলেন, প্রায় ২৫ বছর ধরে এয়ার ট্রাফিক কন্ট্রোলে কাজ করলেও একই কলসাইন নিয়ে দুটি উড়োজাহাজকে প্রায় একই জায়গায় চলে আসতে তিনি আগে দেখেননি।
জানা গেছে, ফ্লাইট ২৪৮২ সাধারণত শিকাগো ও ফিনিক্সের মধ্যে চলাচল করে।
এতে পাইলটরা বুঝতে পারেন, কোন উড়োজাহাজকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি আরও নিরাপদ করতে তিনি দুই উড়োজাহাজের পাইলটকে একে অপরকে দেখতে সক্ষম হওয়ার মতো অবস্থানে রাখেন।