চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভাসহ পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
◾চলতি অর্থবছরেই পাঁচ নির্বাচন-
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
◾মৌলভীবাজারে ১ হাজার কোটি টাকার প্রকল্প-
মৌলভীবাজারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান—সব ক্ষেত্রেই পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মৌলভীবাজারের জন্য প্রায় ১ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার অবকাঠামো ও বিভিন্ন খাতের উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।