তারেক রহমানের সফর নিয়ে যা বললেন ভারতের মুখপাত্র

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

◾তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে একটি চলমান চুক্তি রয়েছে। চুক্তিটি এখনো কার্যকর আছে।

◾অতিরিক্ত ডিজেল সরবরাহ নিয়ে পর্যালোচনা-

বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, সেটিও ভারত পর্যালোচনা করবে বলে জানান রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, এ ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধনক্ষমতা এবং দেশের সামগ্রিক ডিজেল সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।

ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং বাংলাদেশে অতিরিক্ত জ্বালানি সরবরাহ—দুই বিষয়েই ভারতের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *