বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনিউর্সের (বিএফডব্লিউই) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। গত ১২ আগস্ট ঢাকার গুলশান ক্লাবের প্যান এশিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন নেতৃত্ব।
এর আগে গত ৩১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে এই নতুন কমিটি নির্বাচিত হয়। বিএফডব্লিউইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএফডব্লিউইর নতুন নির্বাহী কমিটির সভাপতি খাদিজা আফজাল
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজা আফজাল। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে নাজনীন কামাল এবং সহসভাপতি হিসেবে সাদেকা হাসান সেজুতি দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে সানজিদা সুলতানা, যুগ্ম সম্পাদক ফাইজা আহমেদ, কোষাধ্যক্ষ শামীমা খান এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে শারমিন জাহান অরণ্য দায়িত্ব গ্রহণ করেছেন।
পরিচালক ও উপদেষ্টা হিসেবে রয়েছেন যারা
পরিচালক পর্ষদে রয়েছেন নিলুফার করিম, রুবিনা হুসাইন, রেবেকা আবেদিন, ফারহানা এ আহসান, খুরশিদা আহমেদ পলি ও মাহজাবীন হাশিম। এছাড়া পারভীন মাহমুদ, ইয়াসমিন আহমেদ, নাদিয়া বিনতে আমিন ও নাজমা মাসুদ পারুলকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়নের অগ্রদূত প্রয়াত রোকিয়া আফজাল রহমান এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন।