পূর্ব লন্ডনে আততায়ীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পূর্বাঞ্চলে আততায়ীর গুলিতে মাসুম আহমেদ (৪৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে পূর্ব লন্ডনের ইস্টহাম এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি মাসুম আহমেদকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় তদন্ত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসুম আহমেদের পরিচয় শনাক্ত করে এবং তার পরিবারকে বিষয়টি অবহিত করে। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মাসুম আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ শহরে।

এ ঘটনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে শিগগিরই এই হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *