বাজুসের বগুড়া জেলা শাখার নতুন নেতৃত্বে মতিউর রহমান ও ফিরোজ আহমেদ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। স্বর্ণমহল জুয়েলার্সের স্বত্বাধিকারী মতিউর রহমান সংগঠনের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাইফা জুয়েলার্সের স্বত্বাধিকারী এম এ রাশেদ। রোববার সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ১২ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২৫ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়। এর মধ্যে ১৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০২৬-২৮ মেয়াদের জন্য গঠিত এই নতুন কমিটির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম।

কমিটির অন্যান্য পদের মধ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান জুয়েলার্সের মেহেদী হাসান ও সিয়াম জুয়েলার্সের রবিউল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দি নিউ আল আমিন জুয়েলার্সের ফিরোজ আহমেদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হয়েছেন ইরানী জুয়েলার্সের মনির হোসেন।

এছাড়া যুগ্ম সম্পাদকের তিনটি পদে ভাই ভাই জুয়েলার্সের ফরিদ মাহমুদ, নিউ রিমা জুয়েলার্সের আবু সাহান রাশেদ ও হিরু জুয়েলার্সের মোশারফ হোসেন জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড জুয়েলার্সের স্বত্বাধিকারী গোলাম রসুল রয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *