ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি যোদ্ধাদের জীবনের ঘটনাগুলো কেবল যুদ্ধের ইতিহাসের অংশ নয়, বরং এটি চরম কষ্ট সহ্য করেও দেশের মর্যাদা বিসর্জন না দেওয়া একদল মানুষের দৃঢ়তার গল্প। সোমবার রাতে ‘ইরানে যুদ্ধবন্দিদের স্বদেশে প্রত্যাবাসন দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
আইআরআইবি নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও উল্লেখ করেন যে, বৈদেশিক চাপ ও ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের ঘুরে দাঁড়ানোর প্রধান চাবিকাঠি হলো ধৈর্য, জাতীয় সংহতি এবং অটুট আশা।