চাঁদা দাবির মামলায় জামায়াত এমপির পিএসহ ছয়জন আসামি
চাঁদা দাবির মামলায় চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে। চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. আরমান উদ্দিনসহ ছয়জনকে মামলায় আসামি করা হয়েছে। প্রবাসী আমির হোসেন বাদী হয়ে রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বাদীর আইনজীবী...