মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণের খনি ধসে ৩০ শ্রমিকের প্রাণহানি
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৩০ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলের আব্বা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি নানা-মামবেরে প্রিফেকচারের অন্তর্গত। খনির ভেতরে আরও কয়েকজন শ্রমিক আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু...