মিল্কিওয়ে গ্যালাক্সির সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের কাছে পানির অস্তিত্ব শনাক্ত
ব্ল্যাকহোলের কাছে পানির অস্তিত্ব শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পর্যবেক্ষণে ব্যবহৃত হয়েছে জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণযন্ত্র। পানির সংকেত পাওয়া গেছে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের আইআরএস ৩ নামের একটি প্রবীণ তারার চারপাশে। তারাটি ধনু এ-তারকা নামের সুপারম্যাসিভ ব্ল্যাকহোল থেকে মাত্র শূন্য দশমিক ৫৫ আলোকবর্ষ...