সিংড়ায় নৌকায় ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের বাসিন্দা আতাহার আলীর ছেলে।...