হিমালয়ের বিপর্যয়ে বাড়ছে দক্ষিণ এশিয়ার দুর্যোগ ঝুঁকি
দক্ষিণ এশিয়ার দুর্যোগ ঝুঁকি নতুন করে সামনে এনেছে নেপালের সাম্প্রতিক হড়পা বান। পাহাড়ি স্রোত, কাদা ও পাথর দ্রুত জনপদ এবং যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে। এই বিপর্যয় দেখিয়েছে, হিমালয়ের দুর্যোগ কোনো এক দেশের সীমানায় আটকে থাকে না। নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাড়ি-গিরোং অঞ্চলের ঘটনাটি...