পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
পাবনার ঈশ্বরদী পৌর শহরে সোমবার (১৭ আগস্ট) বিকেলে চাঞ্চল্যকর এক ঘটনার জন্ম দিয়েছেন জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ নামের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক সাবেক নেতা। মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে তাকে প্রকাশ্যে...