নবম জাতীয় পে-স্কেল ২০২৬ বাস্তবায়নে নতুন কাঠামো নিচ্ছে সরকার। মূল বেতন কার্যকরের পাশাপাশি সাত শ্রেণির সরকারি চাকরিজীবীর জন্য পৃথক সাতটি এসআরও জারি হবে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে নতুন বেতন নির্ধারণের প্রস্তুতি চলছে।
প্রজ্ঞাপনের খসড়া আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। এরপর বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক ও কারিগরি কাজ শুরু হবে।
সাতটি এসআরও হবে বেসামরিক প্রশাসন, পুলিশ, বিজিবি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগের জন্য।
প্রতিটি ক্ষেত্রে বেতন, ভাতা ও সংশ্লিষ্ট আর্থিক সুবিধা আলাদা বিধানের মাধ্যমে নির্ধারণ করা হবে। এতে বিভিন্ন চাকরি কাঠামোর প্রশাসনিক পার্থক্যও বিবেচনায় থাকবে।
মূল প্রজ্ঞাপনের পাশাপাশি সাতটি পৃথক এসআরওর মাধ্যমে বিভিন্ন শ্রেণির চাকরিজীবীর বেতন কাঠামো কার্যকর করা হবে।
নবম পে-স্কেলের বড় পরিবর্তন আসছে বেতন নির্ধারণের পদ্ধতিতে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইবাস প্লাস প্লাসে চাকরিসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে হবে। অর্থনীতি থেকে আরও পড়ুন।
পদ, গ্রেড, বর্তমান মূল বেতন, যোগদানের তারিখ, ইনক্রিমেন্ট, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের তথ্য এতে থাকবে। যাচাই শেষে নতুন কাঠামো অনুযায়ী বেতন ও প্রযোজ্য ভাতা সফটওয়্যারেই নির্ধারিত হবে।
মন্ত্রিসভার অনুমোদিত কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা। প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হবে। অর্থ বিভাগের লক্ষ্য, কাগজভিত্তিক ফিক্সেশনের বদলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেতন পুনর্নির্ধারণ করা।
এতে হিসাবরক্ষণ অফিসে বারবার যাতায়াত কমবে। ভুল হিসাব, দ্বৈত সুবিধা এবং অতিরিক্ত অর্থ পরিশোধের ঝুঁকিও কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
দুর্নীতির শ্বেতপত্র ধরে ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ডিজিটাল লেনদেনেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ
সর্বশেষ অর্থনীতি ও জাতীয় আপডেট পেতে এক্সে দৈনিক বাংলাভিউয়ের সঙ্গে যুক্ত হোন।