বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন এ ছয় ক্যাটাগরিতে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা। প্রার্থীদের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। চাকরি বিভাগ থেকে আরও পড়ুন।
সবচেয়ে বেশি ৩৭ জন নেওয়া হবে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে। এই পদটি গ্রেড-১২-এর। বেতন স্কেল ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা।
সহকারী হিসাব কর্মকর্তা পদে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১১-এর এই পদের বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪২টি বেসামরিক পদে নিয়োগ
বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ
১০ চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ কেন নয়: হাইকোর্টের রুল
উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) পদে ১৪ জন এবং উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) পদে ১৫ জন নেওয়া হবে। দুই পদের বেতন স্কেল ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
ছয় ক্যাটাগরিতে মোট ১১২ জন নিয়োগ পাবেন। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) পদে ১৪ জন নেওয়া হবে। একই পদের হিসাব শাখায় নিয়োগ পাবেন ১৩ জন।
এই দুই পদের গ্রেড-১৬। বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
প্রথম ও দ্বিতীয় পদের আবেদনকারীদের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা ফি দিতে হবে। তৃতীয় থেকে ষষ্ঠ পদের জন্য ফি ১১২ টাকা।
২১ মে ২০২৪-এর বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আগে আবেদন করেছেন, তাদের আবার আবেদন করতে হবে না। নতুন আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন ও ফি পরিশোধ করতে হবে।