সিলেট ওয়াসার নব মনোনীত চেয়ারম্যানকে হাসিব খানের অভিনন্দন

বিএনপির রাজপথের অন্যতম লড়াকু সৈনিক মিফতা সিদ্দিকী সিলেট ওয়াসা-এর নব মনোনীত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজারের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী নওয়াব পরিবার ও এমপি পুত্র এবং কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নওয়াব আলী হাসিব খান।

​এক অভিনন্দন বার্তায় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নওয়াব আলী হাসিব খান বাংলাভিউকে বলেন, মিফতা সিদ্দিকী ভাই দীর্ঘদিন ধরে রাজপথে সত্য ও সুন্দরের লড়াইয়ে ছিলেন। দলের প্রতি তাঁর ত্যাগ ও বীরত্বপূর্ণ অবদান আজ সর্বজনবিদিত। সিলেট ওয়াসার চেয়ারম্যান হিসেবে তাঁর মতো অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাকে নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অভিনন্দন বার্তায় নওয়াব আলী হাসিব খান বলেন, মিফতা সিদ্দিকী ভাই আমার অত্যন্ত আপন একজন মানুষ। তিনি দীর্ঘদিন যাবত পরম সাহসের সাথে রাজপথে লড়াই করেছেন এবং কঠিন সময়েও সবসময় দলের পাশে থেকেছেন।

সিদ্দিকী ভাই আজ সিলেট ওয়াসার দায়িত্ব পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছাবে।

একই সাথে আমি আশা করি, অদূর ভবিষ্যতে ভাই সিলেট ও দেশের মানুষের সেবায় আরো বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্বে পর্দাপণ করবেন।

​নওয়াব আলী হাসিব খান নব মনোনীত চেয়ারম্যান মিফতা সিদ্দিকীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। সিলেট সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এই খবরে চরম উচ্ছাস ও আনন্দের আমেজ পরিলক্ষিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *